বড়দিনের ফ্রুট কেক

উপকরণ:
চিনি ১০০ গ্রাম
মাখন ১০০ গ্রাম
ডিম ১ টি
ময়দা ১০০ গ্রাম
বেকিং পাউডার ১/২ চামচ
ভ্যানিলা এসেন্স ১/২ চামচ
কাজুবাদাম, কিশমিশ, শুকনো ফল, খেজুর কুচি, কমলালেবুর খোসা কোরানো, শুকনো চেরি, পেঠা পরিমাণমতো
দুধ ১/২ কাপ
খাবার সোডা ১/২ চামচ

প্রণালী:
একটা পাত্রে মাখন আর চিনি ভালো করে মেশান। যতক্ষণ না ফুলে উঠছে। ডিম ফেটিয়ে নিন। ফোঁটা ফোঁটা করে ডিমের গোলা ওই মাখনের মিশ্রণে মেশান। যতক্ষণ না মিশ্রনটা ফুলে ওঠে ফেটাতে থাকুন। ময়দার সাথে খাবার সোডা ও বেকিং পাউডার মেশান। ময়দাটা ঐ মিশ্রণে দিয়ে আবার ফেটাতে থাকুন। মিশ্রণটা ভাঁজ ভাঁজ হয়ে উঠবে। ওই মিশ্রণে এবার কিশমিশ, চেরি সহ শুকনো ফল আর পেঠার কুচি মেশান। আবার ভালো করে ফেটিয়ে নিন। কেকের পাত্রে মাখন লাগিয়ে রাখুন। ওতে মিশ্রণটা সমানভাবে উঁচু করে কেকের শেপে ছড়িয়ে দিন। আভেন ১৮০ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় প্রি-হিট করে রাখুন। ১০ মিনিট বেক করুন। অথবা কুকারের মধ্যে দিয়ে ঢাকা দিয়ে দিন। ৩০ থেকে ৪০ মিনিট পর গ্যাস বন্ধ করে দেবেন। নিজে থেকে ঠান্ডা হলে তারপর কেটে পরিবেশন করুন।

No comments:

Post a Comment

INSTAGRAM FEED

@monerkotha.in